প্রতিদিন ২৪ ডেস্ক
আবার অভিনয়ে ফিরছেন মাধুরী। বিশাল ভরদ্বাজের `ইশকিয়া`-র সিক্যুয়েল `দেড় ইশকিয়া` তে বিদ্যা বালনের পরিবর্তে
প্রধান নারীচরিত্রে অভিনয় করবেন তিনি। সেইসঙ্গে `ঝলক দিখলা যা ৫`-এর বিচারকের
আসনেও দেখা যাবে তাকে। `ঝলক`-এর জন্য এখন আপাতত ভারতেই
রয়েছেন আমেরিকা প্রবাসী মাধুরী দিক্ষীত নেনে। মাধুরী টুইট করেছেন, "আমি তারকা জীবনে ফিরছি দেড় ইশকিয়া, ঝলক দিয়ে। আরও আছে এর পর।" দেড় ইশকিয়া তে মাধুরী অভিনয় করা নিয়ে খুশি বিদ্যা বালনও। ইশকিয়া-র মত দেড় ইশকিয়াও পরিচলনা করবেন তরুণ পরিচালক অভিষেক চৌবে। সূত্র: জিনিউজ।
No comments:
Post a Comment