Sunday, April 15, 2012

বিদ্যা ও প্রসেনজিতকে নিয়ে নতুন একটি প্রজেক্ট


প্রতিদিন ২৪ ডেস্ক
কাহানিছবির সাফল্যের পর এবার নতুন প্রজেক্ট নিয়ে চিন্তা শুরু করেছেন পরিচালক সুজয় ঘোষ। প্রথমে বিদ্যা আর অমিতাভকে নিয়ে নতুন ছবি শুরুর কথা ভাবলেও, এখন সুজয়ের মাথায় এসেছে নতুন জুটির কথা। বলিউডের হিট মেশিন বিদ্যা বালান এবং
টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতকে নিয়ে নতুন একটি প্রজেক্টের কথা ভাবছেন তিনি। জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

এমনকি এটা নিয়ে আলোচনা করতে কলকাতায় প্রসেনজিতের কাছেও গেছেন সুজয়। শনিবার বিকালে প্রসেনজিতের নতুন ছবি বিক্রম সিংহ: দ্য লায়ন ইজ ব্যাকছবির সেটে নতুন এই প্রজেক্ট নিয়ে আলোচনা করেন সুজয়। এই খবর গণমাধ্যমকে জানান খোদ প্রসেনজিত।

ওই দিন বিকালেই প্রসেনজিত সাংবাদিকদের বলেন, “আমি অনেক সময় আগে থেকেই সুজয়কে চিনি। কিন্তু কাজের চাপে অনেক দিন ওর সঙ্গে বসা হয় না। আজকে অনেক দিন পর সুজয়ের সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম।

তাদের আড্ডার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে প্রসেনজিত বলেন, “সুজয়ের ইচ্ছা আমাকে নিয়ে একটা ছবি বানাবে। আমিও সুজয়ের সঙ্গে কাজ করতে চাই। আমরা নতুন প্রজেক্ট নিয়ে কথা বললাম। যেখানে সুজয় চায় আমার সঙ্গে বিদ্যা বালানও থাকুক। কিন্তু আমাদের দুজনের জন্য উপযুক্ত কোনো স্ক্রিপ্ট এখনো সে খুঁজে পায়নি। তবে আমাদের দুজনের চাহিদা এবং গুরুত্বের ভিত্তিতে উপযুক্ত একটি স্ক্রিপ্টের খোঁজ এখনো সুজয় চালিয়ে যাচ্ছে।

সেই প্রজেক্টটি কী বাংলায় হবে, নাকি হিন্দিতে? এমন প্রশ্নের জবাবে প্রসেনজিত বলেন, “আমি এখনো জানি না। এটা বাংলাতেও হতে পারে, আবার হিন্দিতেও হতে পারে। আগে সুজয়কে ছবির কাহিনী ঠিক করতে দিন, এরপর ওইসব আসবে। আমি যা বলেছিলাম, ছবির লিডে আমি আর বিদ্যা থাকবো। তাই ছবির কাহিনীটি হতে হবে একেবারেই ভিন্ন ধরনের, এটা খুব সহজ কাজ নয়।

No comments:

Post a Comment