Sunday, April 8, 2012

প্রিন্সেস অফ মোনাকো


প্রতিদিন ২৪ ডেস্ক
৫০’র দশকের সুন্দরী অভিনেত্রী এবং মোনাকোর রাজা তৃতীয় রেইনারের স্ত্রী ‘প্রিন্সেস অফ মোনাকো’ গ্রেস কেলির ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান।


১৫ মিলিয়ন ডলার খরচে তৈরি হবে প্রিন্সেস অফ মোনাকোকে নিয়ে ওই নতুন ছবিটি। যার নামও হবে ‘প্রিন্সেস অফ মোনাকো’। ছবিটি পরিচালনা করবেন ফরাসি পরিচালক অলিভার দাহান। ছবির স্ক্রিপ্ট লেখাও এরই মধ্যে শেষ হয়েছে। যা লিখেছেন আরাশ অ্যামেল।

ছবির পরিচালক জানান, এই ছবিটি প্রিন্সেস গ্রেসের জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হবে না। ছবিতে শুধু দেখানো হবে প্রয়াত ‘রেয়ার উইন্ডো’ অভিনেত্রীর জীবনের ছয় মাসকে। ছবিতে মোনাকোর ১৯৬২ সালের রাজনৈতিক অস্থিরতা এবং প্রিন্সেস গ্রেসের সে সময়কার ভূমিকা নিয়ে তৈরি করা হচ্ছে এই ছবিটি। কিভাবে একজন হলিউডবাসী অভিনেত্রী রাজনৈতিক অস্থিরতাকে নিয়ন্ত্রনে পালন করেন গুরুদায়িত্ব।

পরিচালক দাহান আরো জানান, নিকোল এখনো আনুষ্ঠানিকভাবে তার ছবিটির জন্য রাজি হননি। এখনো নিকোলের সঙ্গে আলোচনা চলছে। তবে অন্য সব হলিউড অভিনেত্রীদের মধ্যে নিকোলই সবচেয়ে এগিয়ে আছেন।

No comments:

Post a Comment