Wednesday, April 11, 2012

বলিউডে পূর্ণদ্যমে পর্নো ভিডিও বিক্রি


প্রতিদিন ২৪ ডেস্ক
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে; বলিউডে ভাটদের ব্যানারে নিজের প্রথম সিনেমায় অভিনয় করার পর এখনো পূর্ণদ্যমে পর্নো ভিডিও বিক্রি করে চলা সানি লিওন প্রমাণ করলেন সেটিই। খবর টাইমস অব ইন্ডিয়ার।


অনেকেই ভেবেছিলেন, মহেশ ভাটের ব্যানারে জিসম-২ এর মতো মূল ধারার চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ায় সানি অন্তত তার পর্নোতারকা ইমেজ ভাঙ্গার চেষ্টা করবেন। কিন্তু না! বরং বলিউডে নিজের এই নতুন পরিচিতিকে কাজে লাগিয়ে সানি নতুন উদ্যমে লেগে পড়েছেন তার পর্নো ভিডিও বাজারজাতকরণে।

‘বিগ বস-৫ এর পর উপমহাদেশে একটি ঘরোয়া নামে পরিচিতি পেয়েছিলেন সানি। সে জনপ্রিয়তাকে পুঁজি করে সানি তার ওয়েবসাইট সানিলিওন ডটকমে খোলামেলা দৃশ্যের ভিডিও পোস্ট করে সুবিধা আদায় করছেন, বিষয়টি খুবই মর্মান্তিক’ এমনটাই বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।


উল্লেখ্য, সানির ওয়েবসাইটে তার সব ভিডিও এখন এইচডি ফরম্যাটে পাওয়া যাচ্ছে। আর এটি তার পর্নো ভিডিও দেখার জন্য সবাইকে উৎসাহিত করছে বলেও অভিযোগ এসেছে।

No comments:

Post a Comment